মালদা

দিনে দুপুরে ছিনতাই মালদা থানার কাদিরপুর এলাকায়, ঘটনায় আহত এক যুবক

আম বাগানের পথ দিয়ে চাষীদের টাকা দিতে যাবার সময় দুস্কৃতিদের হাতে আক্রান্ত এক গ্রামবাসী। দুস্কৃতিরা তার উপর হামলা করে সর্বশ লুঠ করে পালিয়ে যায়। ঘটনাটি ঘটেছে মালদা থানার কাদিরপুর এলাকায়। আহতর নাম প্রেম মন্ডল।সে আশঙ্খাজনক অবস্থায় মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। 

            আজ সকালে আম বাগান দিয়ে বাগানের চাষীদের টাকা দিতে যাচ্ছিল প্রেম মন্ডল। সেই সময় একদল দুস্কৃতি তাকে ঘেরাও করে। এরপর ধারালো অস্ত্র, রড লাঠি নিয়ে চরাও হয়ে প্রেম মন্ডলকে বেধরক মারধর করে। ঘটনার গোলমাল শুনে স্থানীয়রা আসতেই ওই দুস্কৃতিরা প্রেম মন্ডলের কাছ থেকে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়।দুস্কৃতিদের আঘাতে গুরুত্বর আহত প্রেম মন্ডলকে স্থানীয়রা উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসে। তার অবস্থা আশঙ্খাজনক। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। তবে প্রকাশ্য দিবালোকে দুস্কৃতিদের এমন ঘটনায় আতঙ্কে রয়েছে এলাকাবাসি।